রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ সাইদ আলীর ইন্তেকাল
নুর মোহাম্মদঃ গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ বিশিষ্ট শিক্ষাবিদ রহনপুর প্রসাদপুর মহল্লা নিবাসী রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ সাইদ আলী বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে শনিবার সকাল দশ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রহনপুর প্রসাদপুর মহল্লায় স্হানীয় আম বাগানে শনিবার বিকেলে ৫ টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ব বক্তব্য রাখেন চাপাই নবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামিলীগ সভাপতি জিয়াউর রহমান। অপর সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামিলীগ সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, সাবেক অধক্ষ আজিজুর রহমান, সবেক উপাধাক্ষ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন রহনপুর ইউসুফ আলি সরকারি কলেজ প্রভাসক ড. আতিউর রহমান প্রমুখ। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। বরেন্দ্রকন্ঠ
![]() |
| রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ সাইদ আলীর ইন্তেকাল |

0 Comments