Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

গোমস্তাপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় 


স্টাফ রিপোর্টার, মফিজ আহমেদ নাদিমঃ  চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে আগামী সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেছেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। 

শনিবার রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টার আয়োজিত  এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের  ভারপ্রাপ্ত সভাপতি  আব্দুল গাফফার মুকুল। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক   ইয়াসিন আলী শাহ ,জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক রুহুল আমিন আয়রন,নারীনেত্রী ও জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি,  আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম, আফারাজুল হক বাবু,  উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সাদিকুল বিশ্বাস, ভোলাহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি টুইঙ্কল প্রমুখ।এসময় ভোলাহাট উপজেলার ৪ টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বরেন্দ্রকন্ঠ

গোমস্তাপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়

Post a Comment

0 Comments