গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন করা হয় দিবস টি উপলক্ষে উপজেলা চত্বুর থেকে একটি র্যালী রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে। রহনপুর আহমদি বেগম উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ গোমস্তাপুর উপজেলা শাখা আয়োজনে রবিবার সকাল দশ টায় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি মু. আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন চাপাই নবাবগঞ্জ ০২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাওার বিশ্বাস, রহনপুর আহমদি বেগম সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোর্দেশ, বাংলাদেশ প্রবীন হিতৈষী সংঘ গোমস্তাপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আঃ কায়উম, অবঃ শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।সভা শেষে মৃত প্রবীন বাক্তিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা দোয়া করা হয়।
![]() |
| গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদযাপন |
News Line-1: বরেন্দ্রকন্ঠ
News Line-2: আপডেট
News Line-3: ওয়েব সাইট

0 Comments