গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বরেন্দ্রকন্ঠ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্ব করেন।
![]() |
| গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - বরেন্দ্রকন্ঠ |
বক্তব্য রাখেন , উপজেলা সহকারী কমিশনার ভূমি কৃষ্ণচন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ ইসমাইল হোসেন লিংকন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন , উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি নূর মোহাম্মদ, রহনপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণ করা হয়।

0 Comments