গোমস্তাপুরে নারীদের বিরুদ্ধে নিপীড়ন, ধর্ষন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে নিপীড়ন, ধর্ষন, অনলাইনে হেনস্তা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত।
![]() |
| গোমস্তাপুরে নারীদের বিরুদ্ধে নিপীড়ন, ধর্ষন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানব বন্ধন |
মঙ্গলবার সকাল দশ টায় উপজেলা চত্বরে রহনপুর পৌর যুবদল ও সেচ্ছাসেবকদল, ছাত্রদল আয়োজিত মানব বন্ধনে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ, সেচ্ছাসেবকদল সদস্য সচিব গোমস্তাপুর আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র যুগ্ন আহবায়ক রহনপর পৌর যুবদল পিয়ারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল রহনপুর পৌর মোঃ রতন, সাবেক যুগ্ন আহবায়ক গোমস্তাপুর উপজেলা আসিফ আহমদ, স্বেচ্ছাসেবক নেতা সুমাইল ও যুব নেতা হৃদয় ছাত্রনেতা তন্ময় প্রমুখ। বক্তারা বলেন অবিলম্বে এই সব ধর্ষন কারিদের দ্রুত বিচারের আওতায় এনে ফঁসির রায় কার্যকর করতে হবে নইলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
.png)
0 Comments