Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে যুব দিবস উদযাপন

গোমস্তাপুরে যুব দিবস উদযাপন 

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দক্ষ যুব গড়বে দেশ,  বৈষম্যহীন বাংলাদেশ শ্লোগান কে সামনে রেখে যুব র‍্যালী, পরিস্কার পরিছন্নতা অভিযান, শপথ পাঠ আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। 

বরেন্দ্রকন্ঠ,
গোমস্তাপুরে যুব দিবস উদযাপন - বরেন্দ্রকন্ঠ

শুক্রবার সকাল দশ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা। 

বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পারভেজ, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, ক্রোমাগনোন  সমিতির সভাপতি  আনোয়ারুল ইসলাম প্রমুখ। 

সভা শেষে যুব ঋণের চেক  বিতরণ করা হয় ও যুব প্রশিক্ষন শিক্ষার্থীর মাঝে সাটিফিকেট প্রদান করা হয়।

Post a Comment

0 Comments