Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন

গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন 

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ শ্লোগান কে সামনে রেখে ৫৩ তম  জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বরেন্দ্রকন্ঠ,
গোমস্তাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন - বরেন্দ্রকন্ঠ

উপজেলা প্রশাসন ও সমবায় অফিস আয়োজনে শনিবার সকাল দশ টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার সুলতান আলম খান। প্রধান অতিথির  বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, সমব্যায়ি মুনিমুল ইসলাম, জামিল কাদরি, নাসির উদ্দীন প্রমুখ।

Post a Comment

0 Comments