গোমস্তাপুরে গভীর নলকূপ স্থাপনে বি এম ডি এর অনিয়মের প্রতিবাদে অভিযোগ প্রদান
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের অন্তর্গত ৫ নং ওয়ার্ডের মেহেরপুর গ্রামের নিমইল মৌজা অবস্থিত অগোভির নলকূপের শিবগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিনের স্কিমের আওতাই প্রায় ৫০ বিঘা জমি সেচ কাজে ব্যবহার হয়।কিন্তু হঠাৎ করে স্কিমের আওতায় বিএমডিএ অফিস কর্তৃক অনুমোদিত মোঃ সুমন নামে একজন কৃষক সেচ কাজের জন্য গভীর নলকূপের কুপখনন কাজ করিছে ।
![]() |
| গোমস্তাপুরে গভীর নলকূপ স্থাপনে বি এম ডি এর অনিয়মের প্রতিবাদে অভিযোগ প্রদান |
বিষয়টি জানতে পেরে রবিবার সকাল ১১ টায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ গোমস্তাপুর যোন সহকারী প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ প্রদান করে ওই স্কিমের ভুক্তভোগী কৃষকগন। আরও উল্লেখ থাকে যে মোহাম্মদ নাসির উদ্দিন ডিপটিউবওয়েল বোরিং হইতে মোঃ সুমন এর বেরিং ২০০ ফিটের বেশি দূরত্ব হবে না যা বিএমডিএ এর নিয়ম বহির্ভূত। এবিষয়ে সহকারী প্রকৌশলী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষ গোমস্তাপুর জোন চাঁপাইনবাবগঞ্জ,তিনি বলেন এটা ইঞ্জিনিয়ার এর ভুলে হয়ে গেছে বর্তমানে এর কার্যকারিতা স্থগিত করা হয়েছে এবং গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে।

0 Comments