Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বহাল রাখার দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

গোমস্তাপুরে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বহাল রাখার দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মানব বন্ধন
গোমস্তাপুরে জাতীয় পতাকা  ও জাতীয় সংগীত বহাল রাখার দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধারা।বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাঙ্গাবাড়ী ইউনিয়ন কমান্ড আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা  সাদেরুল ইসলাম, মশিউর রহমান, আজাহার আলী মন্ডল, দেলোয়ার হোসেন বুলবুল,মনিরুল ইসলাম মিন্টু  বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মাস্টার, আব্দুন মান্নান , তোজ্জামেল হোসেন সাপাটু, বীর মুক্তিযোদ্ধা সন্তান মাইনুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা। 

উপস্থিত মানববন্ধনে বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের নেতাকর্মীরা অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান জাতীয় পতাকা  ও জাতীয় সংগীত বহাল রাখার।

Post a Comment

0 Comments