Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে- মানববন্ধন পথসভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে- মানববন্ধন পথসভা অনুষ্ঠিত 

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধিঃ "চলো যায় যুদ্ধে, মাদক ও ধর্ষনের বিরুদ্ধে এই পতিপাদ্য সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক ও ধর্ষন বিরোধী অভিযান উপলক্ষ্যে র‍্যালী, মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

বরেন্দ্রকন্ঠ
গোমস্তাপুরে মাদক ও নারী নির্যাতন প্রতিরোধে- মানববন্ধন পথসভা অনুষ্ঠিত - বরেন্দ্রকন্ঠ

 রবিবার  সকাল নয়টায় যাতাহারা বাজার, কায়েমপুরে, সমন্বয়কবৃন্দ ও ছাত্রজনতা, রাধানগর ইউনিয়ন এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রাধানগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, কায়েমপুর আলহাজ্ব নুরজাহান দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, যাতাহারা বাজার ও ডুবার মোড় বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলান উদ্দিন। রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ের সমন্বয়ক রমজান আলী, প্রমূখ। রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ের সমন্বয়ক রমজান আলীসহ বিভিন্ন স্কুলের কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন রাধানগর এএনসি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ফারুক হোসেন।

Post a Comment

0 Comments