Hot Posts

6/recent/ticker-posts

রহনপুরে হোমিও কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

রহনপুরে হোমিও কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল। 


নুর মোহাম্মদ / রিপন স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হোমিও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুল্লাহর অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও ইউএনওকে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।

বরেন্দ্র কন্ঠ
রহনপুরে হোমিও কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল

বৃহস্পতিবার দুপুরে  উপজেলা পরিষদ চত্বরে ওই কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মফিজউদ্দিনের নেতৃত্বে এলাকার জনসাধারণ বিক্ষোভ মিছিল করে।পরে তারা ওই প্রতিষ্ঠানের সভাপতি ও ইউএনও নিশাত আনজুম অনন্যার নিকট ওই অধ্যক্ষের বিরুদ্ধে কিছু অভিযোগ সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করে। এ সময় তার অনিয়ম দুর্নীতির  বিচার দাবি করা হয় এবং ছয় মাসের নিয়োগপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার পর।   আওয়ামী লীগের দোহাই দিয়ে  ছয় বছর পার করার অভিযোগ তোলা হয় । যদি তার অপসারন না করা হয় তাহলে কলেজে যে কোন পরিস্থিতির জন্য দায়ি থাকবে অধক্ষ।

Post a Comment

0 Comments