Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

 গোমস্তাপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ 

নুর মোহাম্মদঃ  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে  ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ  বিতরণ করা হয়। 

 গোমস্তাপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ 

বুধবার  দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ গোমস্তাপুরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি  জিয়াউর রহমান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হুমায়ূন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাউসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপকারভোগী রেজাউল প্রমূখ। উপজেলার ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও অসহায় দুস্থ পরিবারের মাঝে ১২০ বান্ডিল ঢেউটিন  এবং ৩ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৬০ হাজার  টাকা বিতরণ করা হয়।

Visit Now

Post a Comment

0 Comments