রহনপুর হুজরাপুর মডেল একাডেমির শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
নুর মোহাম্মদঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে তথ্য ও প্রযুক্তি বিভাগের বাস্তবায়নাধীন হার প্রকল্পে নারীদের দক্ষতা সৃষ্টিতে প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রহনপুর পৌর এলাকার হুজরাপুর মডেল একাডেমির শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান।
![]() |
| রহনপুর হুজরাপুর মডেল একাডেমির শেখ রাসেল ডিজিটাল ল্যাবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন |
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, তথ্য প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার সোহেল রানা, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। উল্লেখ্য ৬মাস মেয়াদী ই কমার্স দক্ষতা অর্জনে উপজেলার ২৫ জন প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
![]() |
| Visit Now |


0 Comments