রহনপুরে নৌকায় ভোট চেয়ে এমপি জিয়াউর রহমানের লিফলেট বিতরণ
নুর মোহাম্মদ / মফিজ আহমেদ নাদিম গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে
নাচোল,গোমস্তাপুর, ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রহনপুরের বেগম কাচারি থেকে শুরু করে রহনপুর পৌরসভার বিভিন্ন স্থানে আধুনিক বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অদম্য অগ্রগতির উন্নয়ন চিত্র তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বর্তমান সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউর রহমান। বৃহস্পতিবার বেলা ১১ টা হতে দুপুর পর্যন্ত বড়বাজার, খোয়ার মোড়, মুক্তাশা হল মার্কেট, কলোনি মোড় সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক, কর্মচারী রাস্তায় চলমান অটো ভ্যান, চার্জারভ্যান, সিএনজি, মোটরসাইকেল চালক ও আরোহীদের মাঝে এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের কাছে দলীয় কর্মী ও সমর্থকসহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে সাক্ষাৎ করে লিফলেট বিতরণ করে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন জিয়াউর রহমান। স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর অবদান সাদৃশ্যেমূলক উন্নয়ন ও তার চিত্র তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথ সভায় তিনি বলেন, আমি আপনাদের পরীক্ষিত সন্তান যেকোনো বিপদে আপদে আমি সবসময়ের জন্য আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। আপনারা আমাকে ভালোবেসে নবম সংসদে পাঠিয়েছিলেন। তিন উপজেলার অবহেলিত জনপদে কথা মহান সংসদে উপস্থাপন করে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় এলাকায় ব্যাপক উন্নয়ন করবার চেষ্টা করেছিলাম। বর্তমানেও আপনারা আমাকে একাদশ সংসদ উপনির্বাচনে বিজয়ী করে পাঠিয়েছেন। স্বল্প সময় হলেও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় ও আন্তরিকতার কারণে আমি আপনাদের সাথে নিয়ে তিন উপজেলার ব্যাপক উন্নয়ন সাধন করেছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় মন্ত্রীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আসছে আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে বঙ্গবন্ধুর আদর্শ ও ও স্বাধীনতার চেতনাকে বুকে লালন করে ৩ উপজেলার উন্নয়নে আমি আমার সর্বোচ্চ টা দিয়ে কাজ করে যাবো। আপনারা কোন ষড়যন্ত্রের কাছে নত শিকার করবেন না। যতই ষড়যন্ত্র হোক আগামী নির্বাচন হবে আবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ।
এই সময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খান, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল গফফার মুকুল, নাচোল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহ্, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোর্নাদী, আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহিদ হাসান মুক্তা , শিক্ষক নেতা আনোয়ার জাহান, রহনপুর পৌর ছাত্রলীগের সভাপতি এন্তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাশরিফ আহমেদ, আমরা বঙ্গবন্ধুকে ভালবাসি শিশু কিশোর সংগঠনের আহ্বায়ক মেহেদী হাসান আশিক ও আওয়ামী লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 Comments