Hot Posts

6/recent/ticker-posts

মহানুভবতার পরিচয় দিলেন গোমস্তাপুর সমাজসেবা অফিসার নুরুল ইসলাম

মহানুভবতার পরিচয় দিলেন গোমস্তাপুর সমাজসেবা অফিসার নুরুল ইসলাম 

 নুর মোহাম্মদঃ গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জ থেকে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি পেতে পারে না। ভূপেন হাজারিকার সেই ঐতিহাসিক গান সদাসত্য তাই মহানুভবতার পরিচয় দিলেন গোমস্তাপুর উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম। তিনি গতকাল বুধবার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নে হানজাল পাড়া মোড়ে সন্ধ্যার চা খেতে যান। চা খেয়ে ফেরার পথে তিনি দেখতে পান একটি ভারসাম্যহীন মহিলা রাস্তার ধারে ঘাসের উপর বৃষ্টির মধ্যে কাতরাচ্ছে। তখন তিনি গোমস্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ কল দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মহিলাটি কোন তার নাম পরিচয় বলতে পারেনা। উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম বলেন চা খেয়ে ফিরছিলাম তখন মেয়েটি দেখতে পেয়ে খুব খারাপ লাগছিল সেখান দিয়ে আরও অনেক লোক যাওয়া আসা করছে কিন্তু কেউ কোন সহযোগিতা করেছেনা। তখন ভাবছিলাম মনবতা কি শেষ হয়ে গেছে। তখন ফায়ার সার্ভিসকে খবর দিই এবং মেডিকেলে আমি নিজে অভিভাবক হয়ে যা কিছু করতে হয় করেছি বর্তমানে মেয়েটি খাওয়া দাওয়া করছে। তার পরনে একটি পোশাক ছিল ভিজা তারপর একটি তার পরনের পোশাক কিনে দেয়া হয়। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মাহমুদুর রহমান বলেন রাতে বেড না থাকার কারনে এখন তাকে বেড দেয়া হবে মেডিকেলের ঔষধ বাদে বাইরের ঔষধ প্রয়োজন। সেটা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম দেখবেন এবং তার আত্মিয় স্বজনের খোঁজ পেলে নিয়ে যাবে। বরেন্দ্রকন্ঠ

Post a Comment

0 Comments