গোমস্তাপুরে বাংলার উন্নয়নের বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশু কিশোর সংগঠন "আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি" এর আয়োজনে স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শিশুদের মাঝে বই বিতরণ, কেক কর্তন ও দোয়া মাহফিল করা হয়। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৩ টায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি ছিলেন চাপাই নবাবগঞ্জ ০২ আসনের জাতীয় সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মু. জিয়াউর রহমান।
সংগঠনের সভাপতি মেহেদী হাসান আশিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান, জামাল উদ্দিন মন্ডল, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, প্রবীণ আওয়ামী লীগ নেতা ডাঃ আশরাফুল ইসলাম, নাচোল পৌর মেয়র আবদুল রশিদ খান ঝালু, চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, জেলা পরিষদের সদস্য হোসনে আরা পাখি, জেলা পরিষদের সদস্য সাবিহা শবনম কেয়া।
রহনপুর পৌর আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাফরিফ আহমেদের সঞ্চালনায় প্রবন্ধ পাঠ করেন শিক্ষার্থী রাইসা রাইদা, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তাসলিম তাহা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে এখন গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে। তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিদেশীদের সঙ্গে যারা হাত মিলিয়ে তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখেন তাদের স্বপ্ন অধরাই থেকে যাবে। বঙ্গবন্ধু কন্যার সুযোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা সমৃদ্ধির উন্নয়ন অগ্রযাত্রার এক অনন্য নাম। যা বিশ্বব্যাপী স্বীকৃত। তাই বাংলার মানুষ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভাবেন বাংলার উন্নয়নের বাতিকর হিসেবে।
এই সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের সুধীজন, ব্যবসায়ী, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, বিভিন্ন শ্রেণী পেশার নারী, আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক সহ শিক্ষার্থী। আলোচনা শেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। উল্লেখ যে
১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর বাইগার নদীর তীরে টুঙ্গিপাড়ায় বাঙালির অবিসংবাদিত নেতা মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিবের বাড়ি আলোকিত করে আসেন একটি শিশুকন্যা বঙ্গবন্ধুর আদরের হাসু। তিনি বাংলাদেশের আজকের গৌরবময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। #বরেন্দ্রকন্ঠ
আরও জানতে ভিজিট করুনঃ ১ম পাতা - ২য় পাতা - ৩য় পাতা

0 Comments