Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরের দোখলাডাইং এ মক্ষিরানী তাজকেরার তেলেসমাতি সর্বসান্ত অনেকে

ডেস্ক রিপোর্টঃ ২৮-০৯-২০২৩ ইং রোজ বৃহস্প্রতিবার, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে দোখলা ডাইং গ্রামে বিচারের নামে প্রহসন করে জোর করে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে । সারোজমিনে গিয়ে জানা যায় গত শুক্রবার রাত আট টায় জেল্টুর স্ত্রী তাজকেরা একই গ্রামের আশরাফুলকে ফোন করে ডাকে জমিতে কাজ করতে হবে বলে। তার ডাকে আশরাফুল বাড়িতে গেলে তাজকেরা সহ তার লোকজন ডেকে বলে তার নাকি শ্লীলতাহানি করা হয়েছে বলে তাজেকেরার স্বামী জেল্টু ও ভাতিজা জাহাঙ্গীর আশরাফুল কে বেদম মারধর করে। লোকজন ডেকে সাথে সথে বিচার বসায়। বিচারে সভাপতিত্ব করেন এলাকায় দালাল বলে খ্যাত গোলাম রাব্বানী। বিচারে আরো উপস্থিত ছিলেন আশরাফুলের গ্রামের মড়ল লুৎফর ও সর্দার মোজাহার, তাজকেরার মড়ল ইসমাইল ভোগা ও সর্দার জাকারিয়া তারা বিচারে আশরাফুল কে ৭০ হাজার টকা জরিমানা করে এবং তাৎক্ষণিক তার বাড়িতে থাকা মেয়ে জামাই কে গরু কিনে দেবার জন্য কিস্তি তুলে রাখা ৩০ হাজার টকা বাড়ি থেকে নিয়ে এসে দেই। পরের দিন শনিবার এই ঘটনার পরে তার স্ত্রী অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে আছে। আশরাফুল ঘটনার বিষয়ে প্রতিবেদককে বলেন আমার সাথে তাজকেরার কোন শারীরিক সম্পর্ক হয়নি তারা আগে থেকে জানতো আমার বাড়িতে কিস্তির টাকা তোলা আছে তারা পরিকল্পনা করে এ কাজ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে অভিযোগ করে বলেন তাজকেরা এরকম ভাবে মানুষজনকে ফাসিয়ে টাকা আদায় করে এটা তার বাব্যসা। এ বিষয়ে রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান জানান ঘটনাটি আমার জানা নেই যদি এরকম হয় আমার কাছে আশরাফুল অভিযোগ করুক আমি নায্য বিচার করে দিবো পরিযদে। ঘটনার বিষয়ে তাজকেরা কে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমার স্বামীর সাথে কথা বলেন তার স্বামীকে ফোন দিলে সাংবাদিক নাম শুনে মোবাইল বন্ধ করে সটকে পড়েন। এছাড়া রাব্বানী বলেন, সাংবাদিকদের খবর দিয়েছে কে? আমরা গ্রাম্যভাবে বিচার করছি। আশরাফুলকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই সময় সে ৩০ হাজার টাকা দিয়ে বাকি ৪০ হাজার টাকা পরে দিবেন বলে সময় নেন আশরাফুল । টাকা নেওয়ার বিষয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি রাগান্বিত হয়ে উচ্চভাষায় কথা বলেন। এবং বলেন যা খুশি তাই করবো আমরা আওয়ামীলীগের লোক। অপর দিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, থানায় কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে স্হানীয়রা ও সচেতন মহলদের দাবী এরকম দালাল বিচারক কে আইনের আওতায় আনা হোক। এদিকে আশরাফুল তার মেয়ের জামাই কে গরু কিনে দিতে না পারাই তার মেয়ের সংসার ভেঙে যাবে চিন্তা করে বারবার মূর্ছা যাচ্ছে। #বরেন্দ্রকন্ঠ Update FB Group: Click Hear



Post a Comment

0 Comments