গোমস্তাপুরে আম বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
বরেন্দ্রকন্ঠ, ডেস্ক রিপোর্টঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি আম বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
![]() |
| গোমস্তাপুরে আম বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার - বরেন্দ্রকন্ঠ |
মঙ্গলবার বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক আজিম আহমেদ জানান, (১২ নভেম্বর) মঙ্গলবার বিকেলে মরদেহটি আমবাগানে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, পরে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। তিনি আরও জানান, লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়া হয়েছে।
.png)
0 Comments