গোমস্তাপুরে ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স ও জার্সি বিতরন
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গোমস্তাপুরে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স ও জার্সি বিতরণ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
মঙ্গলবার উপজেলা সভা কক্ষে দুপুর ১ টায় ২০২৩ - ২০২৪ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদ উন্নয়ন তহবিল বিবিজি (২য় কিস্তি) আওতায় রোকনপুর পূর্ব পাড়া ও সিদ্ধি গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স ও জার্সি বিতরণ করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান । প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অননা প্রমুখ । মোট ১৮৮ টি টিফিন বক্স ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
.jpg)
0 Comments