গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি,ব্যবসায়ি নেতা ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন ইউএনও নিশাত আনজুম অনন্যা।
![]() |
| গোমস্তাপুরে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ইউএনওর মতবিনিময় - বরেন্দ্রকন্ঠ |
বুধবার সকালে দশ টায় তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বাইরুল ইসলাম,রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি,বিএনপি নেতা তারিক আহমেদ , জামায়াত নেতা মিজানুর রহমান, শাহ আলম,তরিকুল ইসলাম বকুল, মনিরুজ্জামান ডাবলু ও ইমামুল হুদা, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ি নেতা মাসুদ রানা, আবদুল হালিম, সবজি আড়তদার শাকিল আহমেদ ও আঃ রহিম, ব্যবসায়ি মোতালেব হোসেন ও শফিকুল ইসলাম কালু , সাংবাদিক আতিকুল ইসলাম আজম, নুর মোহাম্মদ, নাহিদ ইসলাম, সামিরুল ইসলাম আলাউদ্দিন পারভেজ সহ অন্যরা। সভায় বর্তমানে হাটবাজারে সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম অব্যহত রাখতে সকলের সহায়তা কামনা করা হয়।
.png)
0 Comments