Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এরশাদ আলী, স্টাফ রিপোর্টার, বরেন্দ্রকন্ঠঃ "আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্য গড়ি"এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 

বরেন্দ্রকন্ঠ, সাবাদিক এরসাদ আলী
গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত - বরেন্দ্রকন্ঠ

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে রবিবার (১৩ অক্টোবর) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্্যালি বের হয়ে উপজেলার আশপাশের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, রহনপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা মহতাবউদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, প্রমূখসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বিভিন্ন ধরনের দুর্যোগ প্রতিরোধমূলক সচেতনতার কথা তুলে ধরা হয়।

Post a Comment

0 Comments