Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন 

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ "কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সাথে নিয়ে"চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৪ উদযাপন  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জাতীয় কন্যাশিশু দিবস, বরেন্দ্রকন্ঠ,
গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন - বরেন্দ্রকন্ঠ

সোমবার সকাল ১০ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের  সহযোগিতায়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস।  বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, নিশ্চয় মহিলা সমিতির সভানেএী শাহীদা বেগম। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর প্রেসক্লাবের সভাপতি, নূর মোহাম্মদ, রহনপুর রির্পোটাস ক্লাব এর সভাপতি, আব্দুল আল মামুন নাহিদ, গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম প্রমূখ।

Post a Comment

0 Comments