Hot Posts

6/recent/ticker-posts

রহনপুরে অগ্মিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান পৌর মেয়রের

রহনপুরে অগ্মিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান  পৌর মেয়রের  


 গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জে) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ ব্যবসায়ীর পাশে দাঁড়ালেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান।গতকাল শুক্রবার সকালে রহনপুর পৌর এলাকার কলোনীমোড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শনে এসে সহায়তা করেন। 

BK Online World
রহনপুরে অগ্মিকান্ডে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান  পৌর মেয়রের  - borendrokontho

তিনি ব্যবসা পরিচালনার বেশ কিছু সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।  এ সময় উপস্থিত ছিলেন ৩ ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী, সাবেক কাউন্সিলর মোজাহার আলীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার রহনপুর পৌর এলাকার কলোনীমোড়ে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে যায়। এতে ২ টি দোকানে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে সূত্রে জানা যায়।

Post a Comment

0 Comments