Hot Posts

6/recent/ticker-posts

বাঙ্গাবাড়িতে ডেঙ্গু বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সম্প্রতি জোরদারে সভা

 গোমস্তাপুরের বাঙ্গাবাড়িতে ডেঙ্গু বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সম্প্রতি জোরদার করনের লক্ষে আলোচনা সভা

নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ বাঙ্গাবাড়ি ইউপির বিভিন্ন ওর্য়াডে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্হানীয় জনগনকে সম্পৃক্তকরন ও সচেতনতা বৃদ্ধি করন বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সম্প্রতি জোরদার করনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বরেন্দ্রকন্ঠ
 গোমস্তাপুরের বাঙ্গাবাড়িতে ডেঙ্গু বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সম্প্রতি জোরদার করনের লক্ষে আলোচনা সভা

সোমবার সকাল দশ টায় বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য শরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা। বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আজাহার আলী মন্ডল, বাংগাবাড়ি স্কুল ও কলেজ অধ্যক্ষ মোস্তফা কামাল,  ইউপি সদস্য একরামুল হক বাইরুল ইসলাম, নাসিরুল হক, তরিকুল ইসলাম জুলেখা খাতুন, জাহানারা বেগম, ইউপি সচিব  সঞ্জীব কুমার, আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, সাবেক ইউপি সদস্য  ইলিয়াস আলী প্রমুখ।

Post a Comment

0 Comments