গোমস্তাপুরে মৎস্য সপ্তাহ শুরু
গোমস্তাপুর( ,চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী , আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
![]() |
| গোমস্তাপুরে মৎস্য সপ্তাহ শুরু - বরেন্দ্রকন্ঠ |
বুধবার ৩১শে জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন, বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, নবাগত সহকারী কমিশনার ( ভূমি)নাহিদ হোসেন, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুনিরা খাতুন ,সাংবাদিক মনিরুল ইসলাম দোয়েল সহ অন্যরা। বরেন্দ্রকন্ঠ
.png)
0 Comments