গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা
নুর মোহাম্মদ, স্টাফ রিপোর্টারঃ গোমস্তাপুরে উম্মে হাবিবা বর্ষা (২০) নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সোমবার গভীর রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত বর্ষা রহনপুর পৌর এলাকার খয়রাবাদ ঢুলিপাড়া মহল্লার হেলালউদ্দিনের মেয়ে। পরিবারের উপর অভিমান করে এই আত্মহত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে।
| গোমস্তাপুর গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা - বরেন্দ্রকন্ঠ |
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাতে প্রেমঘটিত বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। মায়ের উপর অভিমান করে রাতে কোন খাবার না খেয়ে শুয়ে পড়েন তিনি। গভীর রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের লোকজন তাঁর ঘরে লাশ দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে বর্ষার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
0 Comments