Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও ইউস‍্যাক এ‍্যাডমিশন উপবৃত্তি /২৪ প্রদান

 গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও ইউস‍্যাক এ‍্যাডমিশন উপবৃত্তি /২৪ প্রদান।

গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নে ইউনিভার্সিটি স্টুডেন্টস এ‍্যাসোসিয়েশান অব চৌডালা ( ইউস‍্যাক) কর্তৃক  আয়োজিত  এসো আলোকিত চৌডালা গড়ি স্লোগান সামনে রেখে কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Borendrokontho
 গোমস্তাপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও ইউস‍্যাক এ‍্যাডমিশন উপবৃত্তি /২৪ প্রদান

১২ ই এপ্রিল শুক্রবার বিকেল ৪ টার সময় চৌডালা দ্বি-মূখী উচ্চ বিদ‍্যালয়ে এসএসসি /দাখিল, ৫৪ জন,এইচ এসসি /আলিম- ১৮জন, ২০২৩ A+ প্রাপ্ত  ,নার্সিং ৬জন,বিসিএস ২ জন ও ৬ জন  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন  ৭ নং চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, প্রধান আলোচক প্রকৌশলী মো: সবিবুর রহমান, বিশেষ অতিথি স্পেশাল ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারের পরিচালক ডা:মামুনুর রশিদ, প্রকৌশলী তরিকুল ইসলাম,শিক্ষা ক‍্যাডার রশিদুল হক, মৎস ক‍্যাডার গোলাম শাকিল আহমেদ,ইউস‍্যাকের প্রতিষ্ঠাতা সেক্রেটারি রুবেল উদ্দিন, সাবেক সভাপতি ও উপদেষ্টা সদস‍্য সচিব আব্দুর রহীম, ইউস‍্যাক উপদেষ্টা  শিক্ষক মোস্তাকিম আলি বিশিষ্ট সমাজ সেবক  প্রভাষক জাহাঙ্গীর হোসেন, ফজলুল রহমান, আব্দুস সালাম আব্দুর রব সিদ্দিকী, সহ এলাকার বিভিন্ন ব‍্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।সংগঠনটি ২০২৩ সালে প্রতিষ্ঠিতর পর থেকে বিভিন্ন সেবা মূলক কাজ করে থাকে।অনুষ্ঠেনটি আমন্ত্রণে সেক্রেটারি কামরুজ্জামান ও আহ্বায়ক ছিলেন ইউস‍্যাকের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সারওয়ার জাহান রজন

Post a Comment

0 Comments