Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক জন নিহত

 গোমস্তাপুরে রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক জন নিহত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশ যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম (৩২) রোকনপুর নগরপাড়া ঠাকুরপুকুর গ্রামের হাসেম গোয়ালার ছেলে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে বিষয়িটি নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় অন্য একটি সূত্রে জানা গেছে এ ঘটনায় রাজু নামে আরেকজন আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

বরেন্দ্রকন্ঠ
 গোমস্তাপুরে রোকনপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক জন নিহত - বরেন্দ্রকন্ঠ

রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে সাইফুলসহ ৮-১০ জনের একটি দল গরু আনার জন্য রোকনপুর সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এ সময় ভারতের ১৫৯ বিএসএফ ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে সাইফুল ঘটনাস্থলেই মারা যায়। তার মৃতদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে। ওই রাতে এলাকার লোকজন গুলির শব্দ শুনতে পেয়েছেন। 

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ জানান, স্থানীয় জনপ্রতিানিধিদের মাধ্যমে তিনিও বিএসএফের গুলিতে সাইফুল ইসলাম নামে একজন নিহতের বিষয়টি জেনেছেন এবং লাশ ভারতে রয়েছে বলে জানান। 

এদিকে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সাথে এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগায়োগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন  এবং বিএসএফ কে ফ্লাগ মিটিং এর জন্য  প্রস্তাব দেয়া হয়েছে  এবিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

Post a Comment

0 Comments