গোমস্তাপুরে আওয়ামীলিগের কর্মি সভা অনুষ্ঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়। শনিবার রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামিলীগ সভাপতি ভারপ্রাপ্ত আজাহার আলী মন্ডল। প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওচাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য মুঃজিয়াউর রহমান।
![]() |
| গোমস্তাপুরে আওয়ামীলিগের কর্মি সভা অনুষ্ঠিত |
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ন রেজা।বক্তব্য রাখেন উপজেলা ভাইষ চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, পার্বতীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লেয়াকত আলী খান, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, সাবেক কাউন্সিলার জাহিদ হাসান মুক্তা প্রমুখ। সভা শেষে আসন্ন উপজেলা নির্বাচনে হুমায়ুন রেজা কে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়।

0 Comments