Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে শিশুর পরিপুরক খাবার বিষয়ক উঠান বৈঠক

 গোমস্তাপুরে শিশুর পরিপুরক খাবার বিষয়ক উঠান বৈঠক 

গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ঘরে বসে তৈরি শিশুর পরিপুরক খাবার বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার  বেলা বারোটায় ওই এলাকার  মা ও শিশুদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

বরেন্দ্রকন্ঠ
 গোমস্তাপুরে শিশুর পরিপুরক খাবার বিষয়ক উঠান বৈঠক 

উপজেলার পার্বতী ইউনিয়নে আনারপুর কমিউনিটি ক্লিনিকে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোমস্তাপুর আয়োজনে ও  বাস্তবায়ন জাতীয় পুষ্টিসেবা এন এন এস সহযোগিতায় উঠান বৈঠকে  বক্তব্য রাখেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  অফিসার  আঃ হামিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম,  ইপিআর মনিরুল ইসলাম, সি এইচ সিপি গোলাম মওলা, এফ ডাব্লিউ এ উম্মে কুলসুম প্রমুখ। আলোচনা শেষে বাচ্চাদের মাঝে ডিম ও সবজি খিচুড়ি পরিবেশন করা হয়।

Post a Comment

0 Comments