রহনপুর হাটে বাজার তদারকি করলেন ইউএনও
গোমস্তাপুর( চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ
রহনপুর পুরাতন বড় বাজার সোমবার হাটে গোমস্তাপুর উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অন্যনা সোমবার হাটে চাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য তদারকি করেন । এসময় লাইসেন্স ছাড়া কৃষি পণ্য মজুদ ও বিপণন এর অপরাধে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ০৭ ধারার অপরাধে একজনকে ১৯ ধারায় ১০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং দ্রব্যমূল্য সঠিক দামে বিক্রি করার আহ্বান জানান কোন প্রকার সিন্ডিকেট করে পন্যের দাম বেশি নেওয়া যাবেনা বলে সতর্ক করেন।
![]() |
| রহনপুর হাটে বাজার তদারকি করলেন ইউএনও |
নুর মোহাম্মদ

0 Comments