Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন

 গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন 

গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধিঃ সমাজ সেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ শ্লোগান কে সামনে রেখে জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী  অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল দশ উপজেলা চত্বর থেকে একটি ‌র‌্যালী রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে এবং উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। 

বরেন্দ্রকন্ঠ
 গোমস্তাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন 

বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার নুরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম, হিসাব রক্ষন অফিসার আজিজুল হক, যুব উন্নয়ন অফিসার মোঃ পারভেজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম,  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মাহবুব হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। আলোচনা শেষে ৬ জন  প্রতিবন্ধির মাঝে  হুইল চেয়ার বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments