গোমস্তাপুরে শীতকালীন আন্ত:স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫২তম শীতকালীন আন্ত:স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন খেলাধূলায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের কাছে পুরস্কার তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু.জিয়াউর রহমান।
![]() |
| গোমস্তাপুরে শীতকালীন আন্ত:স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ |
পুরস্কার বিতরণের পূর্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ফেরদৌসী বেগম। প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের সংসদ সদস্য মু.জিয়াউর রহমান। বিশেষ অতিথির ছিলেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। অন্যদের মধ্যে বক্তব্য দেন রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ ও সন্তেষপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ কারি ছাত্র ছাত্রীদের মাছে পুরস্কার বিতরণ করা হয়।

0 Comments