Hot Posts

6/recent/ticker-posts

গোমস্তাপুরে বিনা-১১ সরিষার মাঠ দিবস

 গোমস্তাপুরে বিনা-১১ সরিষার মাঠ দিবস

নুর মোহাম্মদ, বরেন্দ্রকন্ঠঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল জাত বিনা১১ সরিষার মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের আসানপুর মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনন্টিটিউট (বিনা) উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের এসএসও এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. আহমেদ নুমেরী আশফাকুল হক। ভার্চ্যুয়ালী প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য দেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সমন্বয়ক ড.মো: সিদ্দিকুর রহমান। 

Agriculture Bangladesh
 গোমস্তাপুরে বিনা-১১ সরিষার মাঠ দিবস

অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার,বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা জুবায়ের হাসান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম,  উপসহকারী কৃষি কর্মকর্তা রইশুদ্দিন, সরিষাচাষী কৃষক মঞ্জুর আলম, জুয়েল আলী,সাবিনা খাতুনসহ অন্যরা। উল্লেখ্য ওই মাঠে দেড়শো বিঘার উপরে ৪৭ জন কৃষক উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় বিনা১১ সরিষা চাষাবাদ করছেন।

Post a Comment

0 Comments