Hot Posts

6/recent/ticker-posts

নাচোলে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

 নাচোলে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

মোঃ মনিরুল ইসলাম, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩রা নভেম্বর স্বাধীনতার মহান স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে র্র্যলী আলোচনা সভা ও তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নাচোল উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে  জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম ঝাইটন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ জোহা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জান্নাতুন নাঈম মুন্নি, সাবেক ছাত্র নেতা শামীম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

 নাচোলে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত

অন্যনোর মধ্যে বক্তব্য রাখেন প্রবীন আওয়ামী লীগ নেতা এন্তাজুল হক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কসবা ইউনিয়নে যুবলীগের সভাপতি তৈমুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবা, সাধারণ সম্পাদক তারিফ হোসেন, উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক খোকন, পৌর মৎস্যজীবী লীগের সভাপতি রঞ্জনা রাণী সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Visit Now

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু উপজেলা পেশাজীবীর সাধারণ সম্পাদক মোস্তফা ফিজুর রহমান বুলেট।

Post a Comment

0 Comments