Hot Posts

6/recent/ticker-posts

রহনপুরে মাদ্রাসার প্রথম হাফেজ ফাহিমকে সম্বর্ধণা প্রদান ও বাৎসরিক দাওয়াতি অনুষ্ঠান অনুষ্ঠিত

রহনপুরে মাদ্রাসার প্রথম হাফেজ ফাহিমকে সম্বর্ধণা প্রদান ও বাৎসরিক দাওয়াতি অনুষ্ঠান অনুষ্ঠিত  
 বরেন্দ্রকন্ঠ ডেস্ক রিপোর্টঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়ন পরিষদের বংপুর মোড়ে অবস্থিত দারুস সুন্নাহ ইসমাইল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসার প্রথম হাফেজ ও কৃতি শিক্ষার্থী হাফেজ মোঃ ফাহিম ইসলামকে সম্বর্ধণা প্রদান করা হয়। এসময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ ইসমাইল হোসেন তাকে অর্থ পুরস্কার সহ দোয়া করেন। মাদ্রাসার সম্মানিত উপদেষ্টা জনাব মোঃ খাদিমুল ইসলাম এবং মাদ্রাসার মুহতামিম তার মাথায় পাগড়ি পরিয়ে দেন এবং একটি লাঠি উপহার দেন। উপদেষ্টা সাহেবও তাকে অর্থ পুরস্কার দেন। বক্তব্য প্রদানকালে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এবং উপদেষ্টা মহোদয়গণ এই মাদ্রাসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন।
বরেন্দ্রকন্ঠ, বংপুর মাদ্রাসা
রহনপুরে মাদ্রাসার প্রথম হাফেজ ফাহিমকে সম্বর্ধণা প্রদান ও বাৎসরিক দাওয়াতি অনুষ্ঠান অনুষ্ঠিত

এরপর আমন্ত্রিত অতিথিদের জন্য দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম টুটুল, কোষাধ্যক্ষ মোঃ আনিসুর রহমান নান্টু, মোঃ সাদিকুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, ডাঃ মোঃ আনসারুজ্জামান, মোঃ তোজাম্মেল হক, মোঃ নজরুল ইসলাম গাজু, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আব্দুল আলীম, মোঃ মাসুদ রানা, মোঃ আনারুল ইসলাম, মোঃ মসিদুল হক এবং মোঃ সজীব উদ্দিন প্রমুখ। বর্তমানে মাদ্রাসাটিতে ২৭ জন ছাত্র পড়াশোনা করছে যাদের অধিকাংশই দরিদ্র ও অসহায় বলে জানিয়েছেন মাদ্রাসা কমিটি। মাদ্রাসায় দান সদকা পাঠাতে যোগাযোগ করতে পারেন - 01307-032303

Post a Comment

0 Comments