Hot Posts

6/recent/ticker-posts

উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

 

উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

সারওয়ার জাহান সুমন, গোমস্তাপুরঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পূজা উদযাপন পরিষদ আহবায়ক কমিটির আয়োজনে বেলা ১১ টায় রহনপুর পৌর পুরাতন ভবন চত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক শচীন দেব বর্মন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ডাবলু কুমার ঘোষ। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্রী গৌতম রায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী ধনজয় চ্যাটার্জী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্জুন ঘোষ, ডাবলু কুমার সাহা, মিঠুন চন্দ্র দাস, অশোক কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গোমস্তাপুর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শ্রী মনোতোষ চক্রবর্তী মোনা ঠাকুর । অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী শচীন দেব বর্মন , সাধারণ সম্পাদক শ্রী সুমন সাহা এবং রহনপুর পৌর উদযাপন পরিষদের সভাপতি শ্রী রঞ্জিত চক্রবর্তী , সাধারণ সম্পাদক শ্রী মিঠুন চন্দ্র দাস এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শ্রী মনোতোষ চক্রবর্তী মোনা ঠাকুর ও রহনপুর পৌরসভার পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা শ্রী গৌতম রায় কে আগামী দুই বছরের জন্য নির্বাচিত করা হয়।

Post a Comment

0 Comments