প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ করলেন মান্নান ঠিকাদার
ডেস্ক রিপোর্টঃ বৃহস্পতিবার(০৮ আগষ্ট) সকালে এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, গোমস্তাপুরে ব্রিজ, সড়ক, জমি দখলসহ দুর্নীতির অভিযোগ উঠেছে মান্নান ঠিকাদারের বিরুদ্ধে এমন সংবাদ আমার দৃষ্টিগোচর হয়। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও মনগড়া ভিত্তিহীন।
![]() |
| প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ করলেন মান্নান ঠিকাদার - বরেন্দ্রকন্ঠ |
আমার জন্মস্থান বাংগাবাড়ি ইউনিয়নে। বাংগাবাড়ি ইউনিয়নের উন্নয়নসহ গোমস্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন দৃশ্যমান একটি মহল এই উন্নয়নের অগ্রযাত্রাকে বন্ধ করার জন্য এ সমস্ত মনগড়া ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন সাংবাদিকবৃন্দকে। যা অত্যন্ত দুঃখজনক।
লতিফ মিষ্টি বাড়ি থেকে মোস্তফা প্রিন্সিপাল বাড়ি পর্যন্ত এইচ বি বি রাস্তা করন কাজের জন্য সাইড দেখাশোনা করার জন্য বাংগাবাড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য তরিকুল ইসলাম আমার কাছ থেকে বেতন বাবদ ৩০ হাজার টাকা নিয়েছে। বর্তমানে রহনপুর ভাযা বাংগাবাড়ি হয়ে ফোয়ারাম ঘাটে ভোলাহাট যাওয়ার মহানন্দা নদীর উপর ব্রিজ নির্মাণ কাজের এলজিইডি কতৃক ৬৩ কোটি ৫৬ লক্ষ ৯২ হাজার টাকার কাজ ১৩% লেসে কাজটি আমি নিয়েছি যা চলমান রয়েছে।
এই কাজটি তারা বন্ধ করার পাঁয়তারা করছে। তারা বিভিন্নভাবে আমার কাছ থেকে অর্থ দাবি করছে এবং হুমকি ধামকি দিচ্ছে নইলে কাজ বন্ধ করে দিবে। তারা ব্রিজের কাজের যে জায়গাটির কথা বলছে সেটি সরকারি খাস সম্পত্তি আমি কেন সরকারি খাস সম্পত্তি দখল করতে যাব। সেখানে যা কিছু ছিল সেগুলো অপসারণ করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং বাঁশ ঝাড়ের বাঁশের টাকা সম্পন্ন পরিশোধ করা হয়েছে।
ব্রিজের কাজের জন্য নির্মাণ সামগ্রী রাখা এবং অফিসারেরা সাইড পরিদর্শনে আসলে তাদের আপ্যায়নের জন্য জন্য দুটি ঘর তৈরি করা হয়েছে ১৩ লক্ষ টাকা ব্যয়ে সেই ঘর দুটি ব্রিজের কাজ শেষ হলে যাদের জায়গার উপরে ঘর দুটি আছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে যে সরকার ই আসুক না কেন উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার কারণে আমি সকলের সহযোগিতা কামনা করছি।
.png)
0 Comments