বাংলাদেশ স্কাউট চাঁপাইনবাবগঞ্জ জেলার সুবর্ন জয়ন্তী উপলক্ষে একদিন ব্যাপি ডে ক্যাম্প অনুষ্ঠিত
নুর মোহাম্মদঃ অর্ধ শতাব্দীর পরিক্রমা, সুন্দর পৃথিবীর প্রত্যাশা স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্কাউট চাঁপাই নবাবগঞ্জ জেলার সুবর্ন জয়ন্তী উপলক্ষে একদিন ব্যাপি ডে কাম্প উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার গোমস্তাপুর উপজেলার রহনপুর খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা স্কাউটস এর কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটস এর সহকারী কমিশনার নাজমা খাতুম, উপজেলা স্কাউটস এর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা স্কাউট সম্পাদক, গোলাম রশিদ, সদস্য মোঃ খসরু, প্রাথমিক প্রতিবিধান পরিচালক সারফুদ্দিন আহমেদ।
![]() |
| বাংলাদেশ স্কাউট চাঁপাইনবাবগঞ্জ জেলার সুবর্ন জয়ন্তী উপলক্ষে একদিন ব্যাপি ডে ক্যাম্প অনুষ্ঠিত |
আরো উপস্থিত ছিলেন সহকারী লিডার ট্রেনার উপজেলা স্কাউটস আঃ কায়উম, রহনপুর খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আঃ সাওার আলিনগর স্কুল ও কলেজের অধ্যাক্ষ রবিউল আউয়াল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থাপনা করেন সালমা খাতুন জুলি।দিনব্যাপী বিভিন্ন স্কাউটিং কার্যক্রম ও ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার বিতরণ করা।
![]() |
| Visit Now |


0 Comments