গোমস্তাপুরের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগের অর্থ আত্মসাৎ এর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
![]() |
| গোমস্তাপুরের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগের অর্থ আত্মসাৎ এর অভিযোগ |
স্কুলের একাউন্টের টাকা জমা না দিয়েই স্কুলের সাবেক সভাপতি প্রধান শিক্ষকসহ তার সহকর্মীরা আত্মসাৎ করেছে বলে এই মানববন্ধনে অভিযোগ করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন স্কুলের উন্নয়নের লক্ষ্যে স্কুলের একাউন্টে টাকা জমা দিতে হবে যদি না দেই তাহলে আমরা আইনগতভাবে আগাবো আমাদের ন্যায্য অধিকার বুঝিয়ে নেব।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,হুমায়ুন সরদার সাবেক সভাপতি কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়, এলাকার গন্যমান্য বাক্তি মামুন সরদার, বাবুল সরদার, দেলোয়ার সরদার, হানিফ মন্ডল, মানিক চাঁন অভিভাবক সদস্য, শাহ আলম বাবু, বিশুমুনি এক্কা, মেহদি হাসান, ছাত্র আবু রাইয়ান প্রমূখ।
উল্লেখ্য যে চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, এমপির মনোনীত স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুনিরুল ইসলাম সজীব, ও প্রধান শিক্ষক, শফিকুল ইসলাম সেলিম। তার ক্ষমতা বলে এই নিয়োগের অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।

0 Comments